সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১ জুন, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ি ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মুন্নাফ রওশনপুর এলাকার তাজিমুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায় মুন্নাফ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় মুন্নাফকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন