সর্বশেষ

সারাদেশ

আলফাডাঙ্গায় পারিবারিক বিরোধে মাকে হত্যা, ছেলে আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৩০ মে, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে হুসাইন ওরফে হোসেন (২৮)কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (ঈদুল আজহার দিন) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলজান বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা এবং হাফিজার শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোসেন দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। ঘটনার দিন সকালে বাড়ির সামনে ফুলগাছ রোপণকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে হোসেন কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ফুলজান বেগমের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত হোসেন পাশের একটি পাটক্ষেতে আত্মগোপনের চেষ্টা করেন। পরে বাড়িতে ফিরে এলে স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন