সাহিত্য
তুমি ছাড়া এখন আমার
ভাল্লাগেনা
এএএফ
শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
তুমি ছাড়া এখন আমার
সবকিছুতে শূন্য লাগে,
বুকের মাঝে ঢেউ খেলে যায়,
জমিন জুড়ে জ্বালা ধরায়,
কেউ যেনবা আচম্বিতে—
বিছিয়ে দেয় চিতার অনল।
আমার এখন কোনো কিছু
ভালো লাগে না তোমায় ছাড়া,
সত্যি বলছি, গোটা দেহ—
সাক্ষী আছে। একলা ঘরে
বন্ধ লাগে দমের পাখি,
তুমি ছাড়া মন টেকে না,
কেমনে আমি একা থাকি।
সময় কিংবা অসময়ে,
তুমি ছাড়া সবকিছুতেই
শূন্য লাগে, অফিস না হয়
গাড়ির জ্যামে, অতল—
গভীর ঘুমের ঘোরে, তোমাকে
চাই বুকের কাছে। তুমি ছাড়া
এখন আমি—শূন্য মানুষ—
দমহীনতার কঠিন সাজা।
বিবেক শুধু কেঁদেই মরে
স্মৃতির মাঝে, তুমি ছাড়া
আমার ভীষণ কষ্ট লাগে—
ভাল্লাগেনা, সয়ার বলছি,
অনেক অনেক শূন্য লাগে,
তুমি ছাড়া লক্ষী সোনা,
নাই তো কেউ আর, আমায়—
বোঝে। তুমি ছাড়া মন টেকে
না, আমার ভীষণ কষ্ট লাগে।
আমার বুকের কষ্টগুলো যত্ন—
করে আদর কর, গভীর রাতে
বরফ-শীতল স্পর্শ রাখ,
সব মিলিয়ে; তুমি ছাড়া
আমার ভীষণ কষ্ট লাগে।
ভাল্লাগেনা, শূন্য লাগে।
২৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর