সর্বশেষ

সারাদেশ

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক হলেন কুষ্টিয়ার ডা. এস এম সবুজ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার ডা. এস এম সবুজ। খুলনা বিভাগের অধীনস্থ প্রতিটি জেলায় কমিটি গঠনের লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) গণসংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহসান হাবিব এবং সদস্য সচিব মো. রোমান খানের স্বাক্ষরিত এক লিখিত পত্রের মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট বিভাগীয় কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে ডা. এস এম সবুজকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য এই কমিটির কার্যক্রম অনুমোদিত থাকবে বলে জানানো হয়েছে।

ডা. এস এম সবুজ দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা গণসংস্কৃতি পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনের প্রতি নিষ্ঠা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে নতুন এই বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তার এই দায়িত্বপ্রাপ্তিতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন