সাহিত্য
সময়!
এঁকে দিলাম চিহ্ন
বাবুল পিয়ার
সোমবার, ৮ জুন, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সময়!
কখনো ধরতে পারিনি,
বড্ড ইচ্ছা ছিল
সময়কে হারিয়ে মনের নীল আকাশে
রং ধনুর মত রঙিন আলপনা আঁকবো।
যে রং সব চেয়ে বেশী সুন্দর
সেই জায়গাতে আমার না বলা কথা
রং তুলিতে সূর্য ডোবা দেখাবো।
আমি পরাজিত নই
আবার বেদুঈনও নই,
যে তারাটা সন্ধ্যা বেলায় আলো দেয়
সেই তারাটা রাতে আরো উজ্জ্বল হয়,
যদি সময় থাকে তাহলে এসো
তোমার বাড়ির পোষা বিড়াল নিয়ে
আমি!
তারার দেশের অনেক গলপ শোনাবো
আর এঁকে দিবো
অতীত আর বসন্ত সমাজ।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর