রাজশাহীতে দুর্ঘটনায় আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো যুবদল নেতাকর্মীরা
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার ৬০ বছর বয়সী মোশাররফ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রায়পাড়া মোড় এলাকায় রাস্তায় পড়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তিনি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন।
এ সময় পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ রবিন হোসেন এবং আরাফাত রহমান কোকো পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন-এর। তারা দ্রুত আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রাথমিক সহায়তা দেন এবং পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে সহায়তায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব খালিদ খান।
এ বিষয়ে যুবদল নেতাকর্মীরা জানান, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি-এর নির্দেশনায় সংগঠনের নেতাকর্মীরা নগরীর ৩০টি ওয়ার্ড ও আটটি থানায় অসহায় ও দুর্ঘটনাকবলিত মানুষের পাশে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর আগে বিভিন্ন সময়েও এমন মানবিক কর্মকাণ্ডে রাজশাহী মহানগর যুবদলের সক্রিয় ভূমিকা দেখা গেছে।
১৫৮ বার পড়া হয়েছে