সর্বশেষ

সারাদেশ

নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আবুল কালাম আজাদ পাখি মোল্লার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলদী ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে মিঠাপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে নলদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ নলদী ইউনিয়নকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়েছে।

সমাবেশে নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় এলাকায় অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তারা আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।

কর্মসূচিতে লোহাগাড়া উপজেলা ও নলদী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন