সর্বশেষ

সারাদেশ

মহিপুরে অভিযানে ৬০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৭ মে, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মে) বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়ীয়া গ্রামের মৃত চান মিয়া খাঁর ছেলে মো. জামাল খাঁ (৪২), খলিলুর রহমান হাওলাদারের ছেলে আ. আজিজ হাওলাদার (২৫) এবং মৃত জলিল ফরাজীর ছেলে মো. সোহেল ফরাজী (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি দল আলিপুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলেও জানান তিনি।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন