সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলিবর্ষণ: বিএনপি নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় ২ মামলা, আসামি ১৩

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি চালিয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী মেম্বারকে হত্যাচেষ্টার ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর অস্ত্রসহ আটক হওয়া জিয়াউল হক জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের উপস্থিতিতেই হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২০১৪ সালের একটি পুরোনো মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সময় লিয়াকত আলী মেম্বার ও তার সঙ্গে থাকা লোকজন গাড়িতে ওঠেন। এ সময় দুইটি মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে অন্তত সাত রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় লিয়াকত আলীর চাচাতো ভাই মইন উদ্দিন (৩৫) গুলিবিদ্ধ হন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রনি সহ আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মইন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সময় হামলাকারীদের একজনকে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আটক জিয়াউল হক জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী লিয়াকত আলী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছেন। একই ঘটনায় অস্ত্র আইনে আরও একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পেছনের মূল কারণ উদঘাটন এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুরো কক্সবাজার জুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন