সর্বশেষ

সারাদেশ

শিক্ষার্থীদের উৎসাহ দিতে এন.আই. আনছার ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৩ মে, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে এন.আই. আনছার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে কুমারখালী মথুরা নাথ (এম.এন.) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমারখালী মথুরা নাথ (এম.এন.) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। একইসঙ্গে দারুল উলুম এন.আই. আনছার হাফেজিয়া মাদ্রাসার যেসব শিক্ষার্থী হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ২০২৬ সালের ১৬তম জাতীয় বার্ষিক বোর্ড পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে, তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.আই. আনছার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুমারখালী মথুরা নাথ (এম.এন.) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ রবিউল আলম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে নতুন প্রজন্ম আরও বেশি উদ্বুদ্ধ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। পাশাপাশি একটি শিক্ষিত, মানবিক ও সুন্দর সমাজ তথা দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক, কুমারখালী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বশির আহমেদ, কুমারখালী পাথরবাড়ীয়া মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুল হক, এম.এন. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মিনারুল ইসলাম ববি ও সাধন কুমার পাল, কবি-নাট্যকার ও সমাজসেবক মোঃ লিটন আব্বাস এবং দারুল উলুম এন.আই. আনছার হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মোঃ খালিদ সাইফুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে এন.আই. আনছার ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে ভালো ফলাফলের জন্য উদ্বুদ্ধ করবে। 

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন