সারাদেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ময়মনসিংহে লিগ্যাল নোটিশ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
রবিবার, ২৪ মে, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের দুদকের পিপি ও আইনজীবী অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান। এতে বলা হয়, সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা মানহানিকর বলে দাবি করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্যে ব্যক্তিগতভাবে তিনি এবং আরও অনেকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ কারণে কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থিত অ্যাডভোকেট একে এম আজিজুল হক খানের চেম্বারে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
১৮১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর