সারাদেশ
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের জেলা শিল্পকলা একাডেমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটে ট্রাকের চাপায় ব্র্যাক কর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
শনিবার, ২৩ মে, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের জেলা শিল্পকলা একাডেমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি দিনাজপুর সদর উপজেলার একটি ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন মাহফুজুল। জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন