সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া এলাকার একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।
কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া এলাকার একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবুল বশার (২২) লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক খানের নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আবুল বশারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন