সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তাকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে একদল যুবক হামলা চালায়। হামলাকারীদের হাতে লাঠি, লোহার রড ও হকিস্টিক ছিল বলেও অভিযোগ করা হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পর নাসির উদ্দীন পাটোয়ারীসহ এনসিপির স্থানীয় নেতারা ঝিনাইদহ সদর থানায় যান। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, “ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করে বলেন, “মসজিদ থেকে বের হওয়ার পরপরই হামলার শিকার হতে হয়েছে। এমন পরিস্থিতি উদ্বেগজনক।”

এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

তবে এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন