সারাদেশ
শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিশু-নারী নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
শনিবার, ২৩ মে, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও আত্মার বন্ধন ফাউন্ডেশনও পৃথকভাবে কর্মসূচিতে অংশ নেয়।
বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটে।
এসময় আইনজীবী আব্দুল বারী, সাংবাদিক রাজিউর রহমান, শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল, সাংবাদিক ইনসান সাগেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৮৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর