সর্বশেষ

সারাদেশ

আমেরিকায় কলাপাড়ার আওয়ামী লীগ নেতার স্ত্রী নীলি আহমাদের ইন্তেকাল

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলাউদ্দিন আহমাদের স্ত্রী নীলি আহমাদ। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে নীলি আহমাদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আমেরিকার আর্লিংটনের ভার্জেনিয়া হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। পেশাগত জীবনে তিনি আমেরিকার অন্যতম বৃহৎ হেলথ সলিউশন কোম্পানি সিভিএস হেলথের অধীনস্থ সিভিএস ফার্মেসির ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর স্বামী মোঃ আলাউদ্দিন আহমাদ একসময় বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক বাংলারবাণীর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গ্রেটার ওয়াশিংটন শাখা ও ওয়াশিংটনের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও যুক্ত ছিলেন।

আমেরিকার ভার্জিনিয়ার দার আলনুর ইসলামিক সেন্টার প্রাঙ্গণে আগামী শুক্রবার জুমাবাদ নীলি আহমাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভার্জিনিয়ার বিউরিয়াল স্টাফ রোড এলাকার কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে পরিবার নিশ্চিত করেছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে নীলি আহমাদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব ও মহিপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন