সর্বশেষ

সারাদেশ

কাপ্তাই হ্রদে ভাসছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এখনো নিখোঁজ ১ ব্যবসায়ী

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ দলমনি চাকমা নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এদিকে বিলাইছড়ি উপজেলা থেকে নিখোঁজ হওয়া অন্য এক ব্যবসায়ীর সন্ধান এখনো মেলেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি

রাঙামাটি সদর ও বিলাইছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানিতে প্রবল স্রোতের কারণে পৃথক দুটি নিখোঁজের ঘটনা ঘটে। গত ৭ জুলাই নদী পার হতে গিয়ে মগবান এলাকার বাসিন্দা দলমনি চাকমা পানির তোড়ে ভেসে যান। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেয়।

অন্যদিকে, গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন বিলাইছড়ি উপজেলার এক ব্যবসায়ী, যার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, হ্রদের তীব্র পানির স্রোতে তিনিও ভেসে গিয়ে থাকতে পারেন। তাঁকে উদ্ধারে স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ সালমান সংবাদমাধ্যমকে জানান, হ্রদ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন