সর্বশেষ

জাতীয়

রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রামিসার বাসায় যাবেন বলে জানা গেছে। রাত ৯টার দিকে ওই বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানাবেন এবং সান্ত্বনা প্রদান করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবী এলাকায় ৮ বছর বয়সী রামিসা আক্তারকে হত্যা করা হয়। পরে গ্রেপ্তার হওয়া আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের তথ্য উঠে আসে।

এ ঘটনায় পরদিন বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

মেয়ের দাফনের পর ঢাকায় ফিরে যান তার বাবা আবদুল হান্নান মোল্লা। পরে তিনি মেয়ের স্কুলে গিয়ে সহপাঠীদের সঙ্গে কিছু সময় কাটান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, তিনি আর বিচার চান না, কারণ তার মতে দেশে ন্যায়ের কোনো কার্যকর নজির নেই।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন