সর্বশেষ

সারাদেশ

মোংলা বন্দরে ঈদ সামগ্রী বিতরণ বন্ধ, শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন মোংলা বন্দরের জেটি এলাকায় কর্মরত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে বন্দরের মূল ফটকের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপহার বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে কর্মরত তালিকাভুক্ত ৯৭৪ জন শ্রমিককে দুই ঈদে নিয়মিত খাদ্য উপহার দেওয়া হলেও এবার ঈদুল আজহা উপলক্ষে মাত্র ৭৫০ জনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ২২৪ জন শ্রমিক উপহারের তালিকা থেকে বাদ পড়েছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা উপহার গ্রহণে অস্বীকৃতি জানান। তারা বলেন, একই সঙ্গে কাজ করা শ্রমিকদের মধ্যে বৈষম্য করা উচিত নয়। বাদ পড়া শ্রমিকদের অন্তর্ভুক্ত না করা হলে কেউই ঈদ উপহার গ্রহণ করবেন না।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং সকল শ্রমিকের সমঅধিকার নিশ্চিতের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মাহমুদুন চৌধুরী জানান, যেসব শ্রমিকের বৈধ ও হালনাগাদ শ্রমিক কার্ড নেই, তাদের এবার উপহারের তালিকায় রাখা হয়নি। বন্দরের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে শ্রমিকদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে বন্দরে কাজ করে আসছেন এবং প্রতি বছর নিয়মিত ঈদ উপহার পেয়ে থাকেন। হঠাৎ করে কিছু শ্রমিককে বাদ দেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। দাবি পূরণ না হলে ভবিষ্যতে জেটি এলাকায় কাজ বন্ধ রাখারও হুঁশিয়ারি দেন তারা।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন