সর্বশেষ

সারাদেশ

লালপুরে বজ্রপাতে ইটভাটার শ্রমিক নিহত, আহত দুই নারী

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লালপুর উপজেলা উপজেলার সিরাজীপুর এলাকায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম এসকেন আলী ভোলা (৬০)। তিনি উপজেলার বালিতিতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন শাপলা খাতুন (৩০) ও সুফিয়া খাতুন (৫০)।

স্থানীয় সূত্র জানায়, সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর হঠাৎ বজ্রপাত হলে ইটভাটায় কর্মরত শ্রমিকদের ওপর আঘাত হানে। এতে এসকেন আলী ভোলা গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত দুই নারীর মধ্যে শাপলা খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর আহত সুফিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লালপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন