সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৯ মামলার আসামী নয়ন মিয়া গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় জেলার সার্বিক মাদক বিরোধী কার্যক্রম জোরদার করা হয়।

অভিযানটি পরিচালিত হয় ২১ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অফিসার ইনচার্জের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাইমুনা লেডিস টেইলার্সের সামনে পাকা সড়কে অবস্থানকালে নয়ন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক নয়ন মিয়ার বাড়ি মুন্সীগঞ্জ জেলার নতুনগাঁও এলাকায়। তার পিতার নাম মৃত মোহাম্মদ আলী দেওয়ান। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ নিশ্চিত করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। পূর্বের ৮টি মামলাসহ তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন