সর্বশেষ

সারাদেশ

বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর প্যারারা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি সমন্বিতভাবে পরিচালিত হয়।

গোপন সংস্থার তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে কিছু ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার, চিকিৎসকের স্বাক্ষর জাল করে রিপোর্ট প্রদান এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলে এবং জরিমানা আরোপ করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস (৭ হাজার টাকা), মেট্রো ডায়াগনস্টিক সেন্টার (২০ হাজার টাকা) এবং সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস (১০ হাজার টাকা)।

অভিযানে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সদস্যরা। তারা মাঠ পর্যায়ে নিরাপত্তা ও তথ্য যাচাইয়ে সহায়তা করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম ও ভেজাল কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন