সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে প্রবাসী সেবায় সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল জেলার প্রবাসী সেবা ব্যবস্থাকে আরও সহজ, সমন্বিত ও মানবিক করতে সরকারি-বেসরকারি সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো: সেলিম মিঞা।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) টাঙ্গাইল শহরের সেতু টাওয়ারের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাক-এর যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় “প্রবাসীদের জন্য রেফারেল সেবা ব্যবস্থাপনা উন্নয়ন” শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম মিঞা বলেন, প্রবাসীদের কষ্টের অভিজ্ঞতা প্রায়ই সামনে আসে। বিদেশযাত্রার আগে, বিদেশে অবস্থানকালীন এবং দেশে ফেরার পর—এই তিন পর্যায়েই সেবাগুলো সহজভাবে পাওয়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একজন প্রবাসী দেশে ফিরে যেন সেবা খুঁজে হয়রানির শিকার না হন, সেই লক্ষ্যেই একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গঠনের কাজ চলছে।

কর্মশালার সভাপতি টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জেলার প্রতিটি দপ্তর ও ইউনিয়ন পর্যায়ে কর্মশালা করা হবে। প্রশিক্ষণ গ্রহণকারীদের নির্ধারিত সরকারি খরচে বৈধভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থাও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা পর্বে টাঙ্গাইল পাসপোর্ট অফিস, টিটিসি, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ সেবার তথ্য উপস্থাপন করেন। তারা বিদেশগামী ও ফেরত আসা প্রবাসীদের এসব সেবা গ্রহণের আহ্বান জানান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের টেকনিক্যাল এক্সপার্ট সাবিনা সাঈদ। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আঞ্চলিক এমআরএসসি সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন