সর্বশেষ

সারাদেশ

শেরপুরে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন: দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, শেরপুর
স্টাফ রিপোর্টার, শেরপুর

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য–এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সময় উপস্থিত ছিলেন নিহত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা, যিনি আবেগাপ্লুত হয়ে কোনো কথা বলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন। এতে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব–এর কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন এবং স্থানীয় প্রতিনিধি কাজী মাসুম প্রমুখ।

বক্তারা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, রাষ্ট্রকে কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে।

এ সময় বক্তারা পুলিশ দ্রুততম সময়ে মূল আসামিকে গ্রেপ্তার করায় তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি সারাদেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করারও আহ্বান জানান।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন