সর্বশেষ

সারাদেশ

বরিশালে শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুরু শুক্রবার থেকে, থাকছে ১৮০ স্টল

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে শুরু হচ্ছে “বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬”। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন চেম্বার অব কমার্সের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন। তিনি জানান, আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় দেশি-বিদেশি প্রায় ১৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া কুটির শিল্প, হস্তশিল্প ও নারী উদ্যোক্তাদের জন্য রাখা হয়েছে পৃথক স্টলের ব্যবস্থা।

মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা ও রাইডেরও আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন