সর্বশেষ

সারাদেশ

ঈদে কলাপাড়ায় ভিজিএফের ১০ কেজি করে চাল পাচ্ছে ২৭ হাজারের বেশি পরিবার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা-এ ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। মোট ২৭ হাজার ৮৬৩টি পরিবার এই সহায়তা পাচ্ছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এই বিশেষ সহায়তা কার্যক্রমে মোট ২৭৮.৬৩ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের ২০ হাজার ১৫৩টি পরিবার ছাড়াও কলাপাড়া পৌরসভার ৪ হাজার ৬২৫টি এবং কুয়াকাটা পৌরসভার ৩ হাজার ৮৫টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, ভিজিএফ বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তালিকা অনুযায়ী নির্ধারিত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি বিতরণ কেন্দ্রে ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং ট্যাগ অফিসারের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পৃথকভাবে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

৩৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন