সর্বশেষ

সারাদেশ

অব্যবস্থাপনা হলে স্টেশন প্রধানদের জবাবদিহির আওতায় আনা হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট স্টেশনের প্রধান কর্মকর্তাকেই জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটের পন্টুন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন ঘটনায় নিচের পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। তবে এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা, দুর্ঘটনা বা অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট ওয়ার্কিং স্টেশনের প্রধান কর্মকর্তাকেই জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও জানান, যেকোনো অনিয়মের ঘটনায় তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাটুরিয়া ঘাটে দায়িত্বপ্রাপ্ত বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজিব আহসান বলেন, সরকার ও প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের দেওয়া নির্দেশনা মেনে চললে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ঘরমুখো মানুষদের নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একইভাবে ঈদ শেষে কর্মস্থলে ফেরার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম এবং বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন