সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাট মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা প্রস্তাবিত একাডেমিক ভবন, শিক্ষার্থী হোস্টেল, হাসপাতাল এবং সংশ্লিষ্ট অবকাঠামোর জন্য নির্ধারিত স্থানসমূহ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দলটি ক্ষেতলাল উপজেলার নবনির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) ও আশপাশের এলাকা, পাশাপাশি জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগও পর্যবেক্ষণ করে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম জানান, প্রস্তাবিত স্থানের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত মতামতসহ প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও সদস্য সচিব ডা. সায়মা আখতার চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব স্বপন কুমার মন্ডল, বিএমডিসি প্রতিনিধি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সরদার আবু হোরায়রা, দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবু সালেহ গোলাম রব্বানী এবং সরকারি মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান।

এ সময় তাদের সঙ্গে ছিলেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবাইর মো. আল ফয়সাল, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়কসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন