সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে “ভূমিসেবা মেলা ২০২৬” সমাপনী, ডিজিটাল ভূমিসেবার প্রসারে গুরুত্বারোপ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা ১৯ মে শুরু হয়ে ২১ মে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারাও অংশ নেন।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় ভূমিসেবার ডিজিটাল অগ্রগতি তুলে ধরা হয়। বক্তারা বলেন, সরকারের ই-ভূমিসেবা কার্যক্রমের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, মৌজাম্যাপ ও সার্টিফায়েড খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন অনলাইনে সহজে পাওয়া যাচ্ছে।

তারা আরও বলেন, অনলাইন পেমেন্টসহ ডিজিটাল সেবার বিস্তারের ফলে ভূমিসেবা ব্যবস্থা আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব হয়েছে। নাগরিকদের এসব সেবা গ্রহণে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের মাঝে চেক বিতরণের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন