সর্বশেষ

সারাদেশ

চাকরি ও রিলিফ কার্ডের নামে প্রতারণা, গোপালগঞ্জে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সরকারি চাকরি ও রিলিফ কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মনোজ কুমার বালা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত মনোজ কুমার বালা উপজেলার ছোট ডোমরাসুর গ্রামের মনিন্দ্রনাথ বালা ওরফে মরণ বালার ছেলে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ছোট ডোমরাসুর গ্রামে ক্ষতিগ্রস্তদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরা হয়। এ সময় তার ছোট ভাই মিঠুন বালা ও বাবা মনিন্দ্রনাথ বালাও মনোজের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে মনোজ কুমার বালা এলাকার সহজ-সরল মানুষদের সরকারি চাকরি ও বিভিন্ন ধরনের সরকারি সহায়তার কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। অনেকেই চাকরি কিংবা রিলিফ কার্ড পাওয়ার আশায় নিজেদের কষ্টার্জিত অর্থ তার হাতে তুলে দেন। কিন্তু পরে কোনো প্রতিশ্রুতি পূরণ না করে তিনি পুরো টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে হারাধন বেরাগী, লেবু বাইন, রত্না মল্লিক, মহাদেব বৈরাগী ও আব্দুর সাত্তার মোল্লাসহ আরও অনেকে অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে বা প্রতিবাদ করলে মনোজ উল্টো ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও অভিযোগ জানানো হলে তাদের বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নিজের প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা আড়াল করতেই মনোজ কুমার বালা এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান গ্রামবাসীরা।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন