সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ‘পার্টনার কংগ্রেস’: আধুনিক প্রযুক্তিতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের জন্য প্রবর্তিত ‘কৃষক কার্ড’ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, এ কার্ডের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন এবং আরও বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে উত্তম কৃষি চর্চা অনুসরণ করতে হবে। এতে খাদ্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি সম্ভব হবে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, নতুন কৃষি পদ্ধতি, বাজারজাতকরণ কৌশল এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে ধারণা ছড়িয়ে দেওয়াই এ কংগ্রেসের মূল উদ্দেশ্য। একইসঙ্গে কৃষি তথ্য ও প্রযুক্তির টেকসই সম্প্রসারণ নিশ্চিত করাও এর লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। শেষে বিভিন্ন স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন