সর্বশেষ

শিক্ষা

নড়াইলে শ্রেষ্ঠ কাব শিক্ষক রূপালী খানম

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বুধবার, ২০ মে, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে নড়াইল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন রূপালী খানম। তিনি নড়াইল পৌরসভার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, রূপালী খানম রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৯ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত। নিয়মিত গল্প, কবিতা ও উপন্যাস লেখেন এবং তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে।

দীর্ঘ এক দশক ধরে কাব শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তাঁর নেতৃত্ব ও প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর কাব স্কাউটের সর্বোচ্চ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে আসছে।

রূপালী খানম নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী বিসিক কর্মকর্তা। মেয়ে নাজিফা নওশিন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ছেলে আবরার ফাইয়াজ দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। এ বছর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের নেতৃত্বে ১১ সদস্যের বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে গত ২০ মে নির্বাচিতদের নাম ঘোষণা করে। কমিটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন