সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২০ মে, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি এবং উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের বিভিন্ন বক্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করে এর বিরুদ্ধে সমালোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল এবং জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও তারা মন্তব্য করেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন