সারাদেশ
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সাজিদ হোসেন, রাজবাড়ী
বুধবার, ২০ মে, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ শামীম মোল্লা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে ফায়ার সার্ভিসের উদ্ধার সরঞ্জাম ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন