সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে হট্টগোল, শতাধিক মোবাইল চুরির অভিযোগ

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২০ মে, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’–এর শুটিং ও সরাসরি আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন রামনগর হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রবেশপথে পাসধারী দর্শক, সাংবাদিক, নারী ও শিশুসহ সবাইকে প্রবল ঠেলাঠেলির মধ্যে পড়তে হয়। পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় ভিড় দ্রুত অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এই সুযোগে একাধিক চক্র প্রবেশ ফটকসহ বিভিন্ন স্থানে থেকে দর্শকদের মোবাইল ফোন হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাংবাদিকসহ বিভিন্ন পেশার অন্তত শতাধিক ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে যায় এবং কয়েকজন আহত হন।

অনুষ্ঠানে আসন বরাদ্দ ছিল প্রায় তিন হাজার দর্শকের জন্য। তবে ধারণার চেয়ে কয়েক হাজার বেশি মানুষ অনধিকার প্রবেশ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, অনেকে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এবং পুলিশি বাধা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, প্রবেশের সময় গেটে প্রচণ্ড হট্টগোলের মধ্যে তার মোবাইল ফোন হারিয়ে যায়। পরে আরও কয়েকজন সাংবাদিক ও জেলা প্রশাসনের একজন কর্মচারীসহ অন্তত ৪০–৪৫ জন একই অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি পুলিশকে জানানো হলেও দীর্ঘ সময় ধরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক জানান, অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং ভিড়ের মধ্যে কিছু মোবাইল হারানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে।

অনুষ্ঠান শেষে অনেক দর্শক ও অতিথি আয়োজনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে দ্রুত স্থান ত্যাগ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন