সর্বশেষ

সারাদেশ

নড়াইলে পিকআপ-ট্রলির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪ শ্রমিক

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বুধবার, ২০ মে, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল-ঢাকা মহাসড়কে পিকআপ ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও চার শ্রমিক আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল ইসলাম বাবু। তিনি সাতক্ষীরা জেলা সদরের বাসিন্দা এবং তার পিতার নাম হাশেম আলী।

আহতরা হলেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) এবং একই গ্রামের আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় দ্রুতগতিতে চলা একটি ট্রলি ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার বাবু মারা যান। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ওহিদুর রহমান জানান, নড়াইল থেকে লোহাগড়ার দিকে দুটি ট্রলি দ্রুতগতিতে প্রতিযোগিতামূলকভাবে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইনামুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি মো. সেকেন্দার আলী বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন