সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে এলসি টমেটো আমদানি বন্ধের দাবিতে কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

বুধবার, ২০ মে, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার গলেহা বাজারে বিদেশি এলসি টমেটো আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় টমেটো চাষি ও ব্যবসায়ীরা। বুধবার (২০ মে) দুপুরে “টমেটো কৃষক ও টমেটো ব্যবসায়ী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা পঞ্চগড়-টুনিরহাট সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশে উৎপাদিত দেশি টমেটো এখনও বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকলেও বিদেশ থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হচ্ছে। এতে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। তাদের দাবি, দেশীয় টমেটোর সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত বিদেশি টমেটো আমদানি বন্ধ রাখতে হবে।

কৃষক ও ব্যবসায়ীরা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কৃষকরা উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের লোকসানের শিকার হবেন।

মানববন্ধনে স্থানীয় কৃষক আইনুল হক, রিপন মিয়া এবং ব্যবসায়ী আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য দেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন