সর্বশেষ

সারাদেশ

তিস্তা ব্রিজ টোল প্লাজায় টোল বিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৯

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ২০ মে, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তিস্তা ব্রিজ টোল প্লাজার কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা পরে মারামারিতে রূপ নেয়। এতে অন্তত ৯ জন আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গতকাল (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে রংপুর-লালমনিরহাট মহাসড়কের তিস্তা ব্রিজ টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি বাসের টোল পরিশোধ নিয়ে চালকের সঙ্গে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্তদের কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজন শিক্ষক এগিয়ে গেলে টোল প্লাজার কয়েকজন কর্মী এবং দায়িত্বরত পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থী-শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার পর আহতদের স্থানীয় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, আহতরা চিকিৎসাধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

লালমনিরহাট থানার ওসি সাদ আহম্মেদ জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০