সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পাহাড়ে শান্তি ফেরাতে চুক্তি বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

বুধবার, ২০ মে, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

র‍্যালিতে নেতৃত্ব দেন কলিন চাকমা। আলোচনা সভার উদ্বোধন করেন অমর জ্যোতি চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুমন্ত চাকমা এবং সঞ্চালনা করেন বিজয় চাকমা।

দীপন চাকমা-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অমল কান্তি চাকমা। এছাড়া বক্তব্য রাখেন ইউপিডিএফ গণতান্ত্রিকের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা এবং সহ-সভাপতি লবিয়ত চাকমাসহ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে এখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তারা অভিযোগ করেন, ভূমি বেদখল, নির্যাতন-নিপীড়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়ে গেছে। নিরপেক্ষ ভূমি কমিশনের অভাবে দীর্ঘদিনেও ভূমি সমস্যার সমাধান হয়নি বলেও দাবি করেন তারা।

সভায় বক্তারা পিসিপি গঠনের ইতিহাস, প্রেক্ষাপট এবং পার্বত্য অঞ্চলের চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন