মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
বুধবার, ২০ মে, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেনহাজুল আলম। সভাপতিত্ব করেন মুহাম্মদ সফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সম্পাদক গুলজার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তারা উল্লেখ করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেবল অগ্নিনির্বাপণ নয়, বরং যেকোনো দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালি, মহড়া এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের সূচনা করা হয়।
১৫৩ বার পড়া হয়েছে