সারাদেশ
কলাপাড়া উপজেলায় ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সামগ্রিক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব সামনে আয়োজিত এ কর্মসূচিতে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কলাপাড়ায় ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
বুধবার, ২০ মে, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কলাপাড়া উপজেলায় ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সামগ্রিক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব সামনে আয়োজিত এ কর্মসূচিতে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরাম এর উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, মেজবাহ উদ্দিন মাননু এবং মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, কলাপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে জড়িতরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। এ ধরনের অপরাধ রোধে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন