শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য নির্বাচিত হলেন প্রকৌশলী আলমগীর হোসেন
বুধবার, ২০ মে, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অষ্টম পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতী সন্তান প্রকৌশলী মো. আলমগীর হোসেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০০২”-এর ধারা ৬ অনুযায়ী আগামী তিন বছরের জন্য ১৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকৌশলী মো. আলমগীর হোসেন বর্তমানে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এ সংগঠক ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্মাণ কমিটির সদস্য এবং কুষ্টিয়ার মিরপুরে প্রতিষ্ঠিত বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতির দায়িত্বে আছেন।
শিক্ষা ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের অবদানের কারণে তিনি এলাকায় একজন পরোপকারী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত।
৩০২ বার পড়া হয়েছে