সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরের আমিরাবাদে একই পরিবারের ৩ মরদেহ ময়নাতদন্ত, হস্তান্তর

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বুধবার, ২০ মে, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া একই পরিবারের তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হৃদয়বিদারক এই ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা কাজ শুরু করেছে। ইতোমধ্যে সিআইডি, র‌্যাব এবং পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মাদারীপুরের কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের মেয়ে জেমি দাস। তারা ওই বাসার বাসিন্দা বৃষ্টির কাছে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় বৃষ্টিকে জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর থানা পুলিশ সেফ কাস্টডিতে নিয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন