সর্বশেষ

সারাদেশ

সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসিরউদ্দিন

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বুধবার, ২০ মে, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসি কার্যকর করা হলে সীমান্ত হত্যা বন্ধ হবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, সরকার যদি সীমান্ত হত্যা বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষমতা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বলেন, এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করবে।

এছাড়া লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে তিনি “মাফিয়া” হিসেবে উল্লেখ করে তার বিচারের দাবি জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। তার ভাষায়, এই ধরনের “মাফিয়াদের” বিচার নিশ্চিত করা না গেলে লালমনিরহাটের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।

সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান তিনি। তিনি অভিযোগ করেন, মানুষ মারা গেলে বিজিবি যে প্রেস রিলিজ দেয় তা পুরোটাই বিএসএফের সাজানো বক্তব্যের কপি।

তিনি আরও বলেন, সীমান্তের প্রতিটি মানুষ আজ অত্যাচার ও নির্যাতনের শিকার।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন