সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ ডিবির পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ আটক ৩

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ১৩৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ১৮ মে ২০২৬ খ্রি. বিকাল ৫টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ থানাধীন আধারিয়াতলা এলাকার নয়াবাড়ি সুরুজ মিয়ার বাড়ির গলিতে অভিযান চালায়। এ সময় মো. রাসেল (৩৬), পিতা মো. মহিউদ্দিন এবং মো. রাজিব হোসেন (৩৪), পিতা মো. আমির হক—উভয়ই আধারিয়াতলা এলাকার বাসিন্দা—এর কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

অপরদিকে একই দিনে বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে আরেকটি দল মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ চরমশুরা এলাকার আলিরটেক বাজার সংলগ্ন কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় মো. রিপন (৩৮), পিতা মাঈনুদ্দিন, দক্ষিণ চরমশুরা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক হন।

পৃথক দুটি অভিযানে মোট ১৩৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন