সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ 

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্যের প্রসারে সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আলুর বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আলুভিত্তিক শিল্পায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহ ও প্রেরণা জোগাবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন