সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল মিরপুর থানাধীন বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার সুলতান মালিথার ছেলে দিপু মালিথা (২৮) এবং একই উপজেলার তালবাড়িয়া এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে আরিফুল মোল্লা (৩০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দুইজনকে আটক করা সম্ভব হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে আটককৃতদের দেহ ও হেফাজতে তল্লাশি করে ২ হাজার ৮৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

৪৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন