সর্বশেষ

সারাদেশ

মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়তে জেলা প্রশাসনের মানববন্ধন ও আলোচনা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে “মাদকমুক্ত মুন্সীগঞ্জ” গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন, আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা পর্যায়ের বিভিন্ন অংশীজন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কোমলমতি শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহ কুফল এবং এর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকে আসক্ত হলে তাদের শিক্ষাজীবন, নৈতিক মূল্যবোধ, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বক্তারা শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, একই সময়ে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন