সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে মেয়ের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে মেয়ের রহস্যজনক মৃত্যুর বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নিহত আমেনা আক্তার নওরীনের মা-বাবা। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব-এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহতের মা সালমা আক্তার অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল ঢাকার উত্তরার একটি ভাড়া বাসায় তার মেয়ে আমেনা আক্তার নওরীনকে হত্যা করেন স্বামী লুৎফুল্লাহির কবির আশিক। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

তিনি জানান, ২০২২ সালে ময়মনসিংহের কুষ্টিয়া নামাপাড়া এলাকার বাসিন্দা আশিকের সঙ্গে নওরীনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। পরবর্তীতে চাকরির কারণে আশিক ঢাকার উত্তরায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে নওরীনও তার সঙ্গে থাকতেন। একই সময়ে নওরীন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ভর্তি হন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও কিছুদিন পর আশিকের অস্বাভাবিক আচরণে নওরীনের সন্দেহ সৃষ্টি হয়। পরে তিনি জানতে পারেন, আশিক তার এক নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ ঘটনায় তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, আশিক নিয়মিত নওরীনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

পরিবারের দাবি, গত ২৪ এপ্রিল নওরীনকে হত্যার পর তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়।

এ ঘটনায় তুরাগ থানা-এ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হলে পুলিশ আশিককে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তবে মাত্র ১৯ দিনের মধ্যে তিনি জামিনে মুক্তি পান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

নওরীনের পরিবারের সদস্যরা দাবি করেন, জামিনে মুক্ত হওয়ার পর থেকে আশিক বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছেন। এতে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে নওরীনের মা সালমা আক্তার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

এ সময় নওরীনের বাবা নূর হোসেন, মামা শরীফুজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন