সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, কলাপাড়া শাখার সভাপতি মাওলানা মো. মাহবুব আলম।

তিনি বলেন, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন। এটি কলাপাড়ায় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে বক্তারা প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা, সকল শিক্ষক ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এসব দাবি পূরণ হলে কর্মীদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

এ প্রকল্পের আওতায় কলাপাড়ায় বর্তমানে ১৩০ জন শিক্ষক কর্মরত আছেন বলে জানানো হয়।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অমল মুখার্জী।

৪৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন